শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ক্যাসিয়াসের অবসর ঘোষণায় আপ্লুত সতীর্থরাও

ক্যাসিয়াসের অবসর ঘোষণায় আপ্লুত সতীর্থরাও

স্পেনের একটি বিশ্বকাপ ও দুটি ইউরো জয়ের অন্যতম নায়ক ইকার ক্যাসিয়াস। অবশেষে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী কিংবদন্তি এই গোলকিপার।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদেই ক্যারিয়ারের ১৬ বছর কাটিয়েছেন। ৭২৫টি ম্যাচ খেলেছেন। এই সময়ে জিতেছেন ৩টি চ্যাম্পিয়নস লিগও ৫টি লা লিগা শিরোপা।

২০১৫ সালে যোগ দিয়েছিলেন পর্তুগালের ক্লাব পোর্তোতে। এর পর হৃদরোগে আক্রান্ত হলে ২০১৯ সালের এপ্রিলের পর কোন ম্যাচই খেলতে পারেননি। সুস্থ হয়ে উঠলে দলটির কোচিং স্টাফে নিযুক্ত করা হয় তাকে।

একটা সময় স্পেনের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার ছিলেন তিনিই। যদিও পরে তার রেকর্ড ভাঙেন সের্হিয়ো রামোস। ক্যাসিয়াস ২০০০ থেকে ২০১৬ সাল পর্যন্ত খেলেছেন ১৬৭টি ম্যাচ। সতীর্থ রামোস তাই আপ্লুত। ক্যাসিয়াসের অবসর ঘোষণার পর ঘনিষ্ঠ একটি ছবি পোস্ট করে তিনি টুইট করে লিখেছেন, ‘ফুটবল তোমাকে ধন্যবাদ জানাচ্ছে, বন্ধু। তুমি চিরকালের কিংবদন্তি।’

তার আরেক সতীর্থ ও ক্লাব ফুটবলে তার প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তাও শুভকামনা জানিয়েছেন টুইটারে, ‘জীবনের নতুন এই অধ্যায়ে তোমার ও তোমার পরিবারকে জানাই শুভকামনা।  

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা