Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.56): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

‘ইংলিশ কন্ডিশনের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চাই’

‘ইংলিশ কন্ডিশনের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চাই’

জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের শুরুটা ভালো না হলেও সময়ের ব্যবধানে নিজের জাত চেনাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বাজে ফর্মের কারণে সামাজিক মাধ্যমে ট্রলের পাত্রই আজ টাইগারদের ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। ব্যাট হাতে খোলস থেকে বেরিয়ে একের পর এক দুর্দান্ত ইনিংসে দলকে জয় উপহার দিচ্ছেন এ বাঁহাতি ব্যাটার। 

সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করেছেন শান্ত। ইংলিশ কন্ডিশনে একটি সেঞ্চুরির পাশাপাশি তিন ম্যাচে ৬৫.৩৩ গড়ে ১৯৬ রান করেছেন তিনি। এতে সিরিজ সেরার পুরস্কারটাও তার হাতেই উঠেছে।

চেমসফোর্ডের দুর্দান্ত অভিজ্ঞতা এবার ভারত বিশ্বকাপে কাজে লাগাতে চান শান্ত। মঙ্গলবার দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন তিনি। 

শান্ত বলেন, ‘আমরা যেটা (দ্বিতীয় ওয়ানডে) ৩২০ চেজ করলাম, আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। যে ম্যাচটা (শেষ ওয়ানডে) আমরা ডিফেন্ড করলাম। দুটা ম্যাচই বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিস্থিতি বিশ্বকাপে আসতেই পারে। বড় দলের বিপক্ষে। দুই ধরনের অনুভূতিই পেলাম কীভাবে চেজ করতে হয় বা ডিফেন্ড করতে হয়। এই জিনিস মনে রেখে সামনে ম্যাচ খেলতে পারলে দলের জন্য ভালো হবে।’

সময়টা যে উপভোগ করছেন সেটিও জানিয়েছেন শান্ত। ছন্দটা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।  ২৪ বছর বয়সী ব্যাটার বলেন, ‘আলহামদুলিল্লাহ। ভালো হচ্ছে এবং ভালো যাচ্ছে। কিন্তু আমার মনে হয় আরো উন্নতি করার জায়গা আছে। আরো ভালো ক্রিকেট খেলতে হবে। আমার মনে হয় এই ফর্ম চালিয়ে যেতে পারলে আমার ও দলের জন্য ভালো।’

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২০ আগস্ট ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: