সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

হজ শেষে ওমরাহ ভিসা চালু

হজ শেষে ওমরাহ ভিসা চালু

সংগৃহীত

চলতি বছরের হজ মৌসুম শেষে নতুন করে ওমরাহ ভিসা ইস্যু করা শুরু করেছে সৌদি আরব। ৩১ মে থেকেই নতুন ওমরাহ মৌসুমের প্রস্তুতি হিসেবে ভিসা কার্যক্রম চালু করা হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার থেকে আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য ভিসা প্রদান এবং তাদের সৌদি আরবে আগমন শুরু হচ্ছে, যা আগামী বছরের ২৩ মার্চ পর্যন্ত চলমান থাকবে।

এখন থেকে ওমরাহ যাত্রীরা পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে পারবেন এবং সৌদি সরকারের অফিশিয়াল নুসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওমরাহর অনুমতিপত্র বা পারমিট সংগ্রহ করতে পারবেন। এই নুসুক প্ল্যাটফর্মটি মূলত ভিসা, বুকিং এবং ওমরাহ সংক্রান্ত যাবতীয় সেবার জন্য সৌদি সরকারের একটি সমন্বিত ডিজিটাল মাধ্যম হিসেবে কাজ করছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী বছরের ৯ মার্চ অর্থাৎ ১ শাওয়াল ১৪৪৮ হিজরি হবে ওমরাহ ভিসা ইস্যু করার সর্বশেষ দিন। এরপর আর নতুন কোনো ভিসা দেওয়া হবে না। ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মার্চ। এ ছাড়া ওমরাহ করতে যাওয়া সব বিদেশি নাগরিককে অবশ্যই আগামী বছরের ৭ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।

উল্লেখ্য, সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে ওমরাহ যাত্রীদের ক্রমাগত বাড়তে থাকা চাপ সামলাতে এবং সেবার মান বাড়াতে দেশটি যোগাযোগ ও আবাসন খাতের ব্যাপক উন্নয়ন করছে। এরই ধারাবাহিকতায় নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে ইলেকট্রনিক পারমিট, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া এবং কিউআর কোড যাচাইকরণের মতো ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে ওমরাহ সেবা অনেক সহজ ও গতিশীল করা হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০১ জুন ২০২৬ || ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন