বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

কোরবানির দিন হাঁস-মুরগি জবাই করা যায় কি?

কোরবানির দিন হাঁস-মুরগি জবাই করা যায় কি?

কোরবানি হচ্ছে আল্লাহর নৈকট্য লাভে আত্মত্যাগের অনন্য ইবাদত। এ ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয়বান্দা আরো বেশি প্রিয় হয়। যে ইবাদতের ব্যাপারে প্রিয়নবী ঘোষণা করেন-‘সামর্থ্য থাকার পরও যে বা যারা কোরবানি থেকে বিরত থাকবে সে যেন আমার ঈদগাহে না আসে।’

এ কারণেই সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নারী-পুরুষ জ্বিলহজ মাসের ১০-১২ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কোরবানি করে থাকে। তবে কোরবানি নিয়ে মানুষের মনে নানান ধরনের অসেচেতনতা দেখা দেয়। এর কারণ হচ্ছে সঠিকভাবে ইসলামের বিধান না জানা। কিছু কিছু মানুষ মনে করে, কোরবানির ঈদের দিন হাঁস-মুরগি ইত্যাদি দুই পাবিশিষ্ট প্রাণী জবাই করা যাবে না। এটি একটি অমূলক ধারণা, এর কোনো ভিত্তি নেই। 

তারা হয়তো মনে করে যে, কোরবানি যেহেতু চার পা বিশিষ্ট প্রাণী দিয়ে করতে হয়; দুই পা বিশিষ্ট প্রাণী দ্বারা কোরবানি করা যায় না। সুতরাং এই দিনে দুই পাবিশিষ্ট প্রাণী জবাই করা যাবে না। আসলে অজ্ঞতার কারণে এ  ধরনের অমূলক ধারণার সৃষ্টি হয় এবং সমাজে এগুলোর প্রচলন হয়ে থাকে। এ ধরনের অমূলক ধারণা থেকে বেঁচে থাকতে হবে। 

তবে যদি কেউ কোরবানির উদ্দেশ্যে হাস বা মুরগি জবাই করেন। তাহলে তা জায়েজ হবে না। কারণ ইসলামী শরিয়তে কোরবানির পশুর ক্ষেত্রে চার পা বিশিষ্ট পশু যেমন গরু, ছাগল, উট, দুম্বা, মহিষের কথা বলা হয়েছে। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা