Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.102): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রায় দুই দশক পর নিজ জেলা বগুড়ায় ফিরে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক র

প্রায় দুই দশক পর নিজ জেলা বগুড়ায় ফিরে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক র

নিজ

প্রায় দুই দশক পর নিজ জেলা বগুড়ায় ফিরে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শুক্রবার (তারিখ) দুপুর ১২টার দিকে শহরের হোটেল নাজ গার্ডেনে বিএনপি চেয়ারপারসনের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

সিএসএফ গ্লোবালের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমান ও তারেক রহমান উপস্থিত শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন শিশুকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে তারেক রহমান নিজ হাতে শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শিশুদের পরিবেশনায় মনমুগ্ধকর গান উপভোগ করেন। তাঁর এই আন্তরিকতায় অভিভাবক ও উপস্থিত অতিথিরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
বগুড়ায় প্রথমবারের মতো বক্তব্য দিতে গিয়ে ডা. জোবাইদা রহমান আগামীর বাংলাদেশ নিয়ে তাঁদের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব শ্রেণির মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে এবং প্রত্যেকে তার ন্যায্য অধিকার পাবে।”
অনুষ্ঠান শেষে তারেক রহমান নিজ হাতে গড়া বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে নামাজ আদায় করবেন। পরে তিনি মহাস্থানগড়ে শাহ বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

সূত্র: নিজ

সর্বশেষ

অনলাইন জরিপ

২২ সেপ্টেম্বর ২০২৬ || ৬ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: