শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাল কাবিননামা তৈরির চেষ্টা করছেন মামুনুল হক

জাল কাবিননামা তৈরির চেষ্টা করছেন মামুনুল হক

নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্টে কথিত স্ত্রীসহ ধরা পড়ায় পেছনের তারিখে জাল কাবিননামা তৈরির চেষ্টা করছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

সূত্র বলছে, পেছনের তারিখ দেখিয়ে কাবিননামা তৈরির চেষ্টা করছেন মামুনুল হক। তার পক্ষ থেকে দুজন মগবাজার কাজি অফিসে গিয়ে আলোচনা করেছেন। তবে এ কাজে সম্মত হননি সংশ্লিষ্ট অফিসের কাজি।

পুলিশ সূত্র জানায়, বিভিন্ন কাজি অফিসে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ধরনের জাল কাবিননামা তৈরির ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাঠ প্রশাসন থেকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

এদিকে মামুনুল হকের সঙ্গে থাকা নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দিলেও তাদের বিয়ের কোনো প্রমাণ নেই। কথিত স্ত্রীর সঙ্গে সম্পর্কের বিষয়টি ফাঁস হওয়ার পর মামুনুল হকের প্রথম স্ত্রী আমিনা তৈয়বা তার সন্তানদের নিয়ে ঘর ছেড়েছেন। এদিকে হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিশ ছাড়াও নানা মহলে সমালোচিত হচ্ছেন মামুনুল হক।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১২ জুন ২০২৬ || ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: