বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামবাসীর হাতে মিশুকসহ চোর চক্রের সদস্য আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামবাসীর হাতে মিশুকসহ চোর চক্রের সদস্য আটক

সংগৃহীত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চরগোজা গ্রামে গতকাল সোমবার রাতে চোরাই মিশুকসহ মিঠুন নামের অটোভ্যান চোরচক্রের এক সদস্যকে আটক করেছে গ্রামবাসী। আটক মিঠুন উপজেলার চর গোজা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন অটোভ্যান চোর চক্রের সদস্যরা এলাকায় ভ্যান চুরি করে আসছিল। তিন মাস ধরে সলঙ্গা থানা পুলিশের সহযোগিতায় গ্রামের সাধারণ লোকজন ও গ্রাম পুলিশ মিলে রাতে পাহারার ব্যবস্থা নেয়। গতকাল সোমবার গ্রামবাসী চরবেড়া গ্রামে পাহারা দেবার সময় উক্ত চোর চক্রের সদস্যসহ একটি চোরাই মিশুক আটক করে। পরে চোরকে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন সলঙ্গা এলাকায় একটি অটোভ্যান চোরচক্র নানা উপায়ে ভ্যান, মিশুক চুরি ও ছিনতাই করে আসছে। এর আগে একাধিক অটো চালককে হত্যার পর মরদেহ ফেলে তাদের অটোভ্যান নিয়ে গেছে। পুলিশ এসব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

সর্বশেষ

অনলাইন জরিপ

১৩ মে ২০২৬ || ৩০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন