সংগৃহীত
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিণচড়া বাজারে অভিযান চালিয়ে হেরোইনসহ নারী মাদক কারবারিকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির নাম পরিচয় তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে।
র্যাব-১২’র কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যায় ওই বাজারে অভিযান চালিয়ে নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব-১২ এর সদস্যরা। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় কোটি টাকা। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট











.webp)


