Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.204): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে পুকুরপাড় থেকে নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে পুকুরপাড় থেকে নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে পুকুরপাড় থেকে আন্না রানী (৩৮) নামে এক নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। নিহত আন্না রানী সলঙ্গা থানার ভরমোহনী মধ্যপাড়া (নিশিপাড়া) গ্রামের মৃত বিজেন চন্দ্র দাসের স্ত্রী। তিনি সলঙ্গা ইউনিয়ন পরিষদে নারী গ্রাম পুলিশের দায়িত্বে কর্মরত ছিলেন।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেশ্বর আমিন জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে গলায় জখমের দাগ রয়েছে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি জানান, মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত চলছে।

সর্বশেষ

অনলাইন জরিপ

১৭ সেপ্টেম্বর ২০২৬ || ২ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: