Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.64): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

কাজিপুরে হেরোইনসহ মাদক সম্রাট ‘বাদশা’ গ্রেফতার

কাজিপুরে হেরোইনসহ মাদক সম্রাট ‘বাদশা’ গ্রেফতার

সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ হোরোইনসহ মাদক সম্রাট শাহিন রেজা ওরফে বাদশা মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৪ মে) ভোররাতে চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা ইব্রাহিমের বাড়ির পাশের পাকা রাস্তা থেকে ৫ গ্রাম হোরোইনসহ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বাদশার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও বগুড়ার ধুনট থানায় মাদক সংক্রান্ত মোট ৮ টি মামলা রয়েছে। আটক বাদশা সিরাজগঞ্জ সদর থানার রতনকান্দি ইউনিয়নের সরাতৈল গ্রামে ইদ্রিস আলীর পুত্র।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভানুডাঙ্গা পাকা রাস্তায় পুলিশ ওঁৎ পেতে ছিলো। সেখানে বাদশা আসলে তাকে ধরে শরীর তল্লাশি করে হেরোইন পাওয়া যায়। গ্রেপ্তারকৃত বাদশার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে শুক্রবার (২৪ মে) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

অনলাইন জরিপ

১৮ জুলাই ২০২৬ || ২ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: