রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

হাটিকুমরুল হাইওয়ে থানার মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ১

হাটিকুমরুল হাইওয়ে থানার মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ১

সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গায় ২০ পিছ ইয়াবা সহ ১মাদক ব্যাবসায়ীকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ৷

সোমবার রাত১০ টার সময় ঢাকা বগুড়া মহাসড়কে হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় হাটিকুমরুল হাইওয়ে থানার সামনে হাটি কুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম এ ওয়াদুদ এর নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম,এএসআই সৈয়দ মোঃ মোকাদ্দেছ আলী ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ঢাকা গামী শ্যামলী পরিবহন যাত্রীবাহী বাস(ঢাকা মেট্রো-ব-১৪-৬২৫৮) গাড়ী তল্লাশী করে ২০ পিছ ইয়াবাসহ মোঃ মাসুম(৩০) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেন৷ আটকৃত মাসুম কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কুচিয়ামোড়া গ্রামের সাহাবুল ইসলামের ছেলে৷

পরে আটকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় মামলা দ্বায়ের করা হয়৷
বিষয়টি নিশ্চিত করেছেন হাটি কুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) এম এ ওয়াদুদ৷

সর্বশেষ

অনলাইন জরিপ

০৩ মে ২০২৬ || ২০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন