মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

সিরাজগঞ্জে র‍্যাব-১২’র অভিযানে গাঁজাসহ ৩ জন গ্রেফতার

সিরাজগঞ্জে র‍্যাব-১২’র অভিযানে গাঁজাসহ ৩ জন গ্রেফতার

সংগৃহীত

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত (০২ এপ্রিল) রাত ২২.১৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ অভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন শহীদ বাজারস্থ পাঁচলিয়া হতে বড়হড়গামী পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭ কেজি ৫৮০ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।

এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহারে ০২টি মোবাইল ফোন এবং নগদ ২৫০০ টাকা জব্দ করা হয়।

বুধবার দুপুর ১২ টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার গ্রেফতারকৃত মোহাম্মদ ইলিয়াস খান।

গ্রেফতার আসামিগণ ১। মোঃ আসাদুল ইসলাম (৩৯), পিতা- মৃত আব্দুল হক, গ্রাম-মন্ডল পাড়া, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম ২। মোছাঃ সুমনা আকতার (১৯), পিতা-মৃত রাজন সিকদার, সেকশন-১২, ব্লগ-৩, রোড নং-১, বাড়ী নং-০৯, থানা-পল্লবী, মিরপুর, ঢাকা ও ৩। মোছাঃ নিলুফা বেগম (১৯), স্বামী- মোঃ উজ্জল মিয়া, গ্রাম-উত্তর পানাপুকুর গিড়িয়ার পাড়, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

অনলাইন জরিপ

০৫ মে ২০২৬ || ২২ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন