সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

কাজিপুরের সোনামুখী বাজারে ভোক্তা অধিকার আইনে ব্যবসায়ীদের জরিমানা

কাজিপুরের সোনামুখী বাজারে ভোক্তা অধিকার আইনে ব্যবসায়ীদের জরিমানা

সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে ভোক্তা অধিকার আইনে ৩টি দোকানে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে ভোক্তা অধিকার আইনে মেয়াদ উওীর্ণ আচার থাকায় ইসলামিয়া স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী করার কারণে আল মদিনা হোটেল এন্ড দই-মিষ্টি ঘরের আব্দুল কুদ্দুসকে ১৫ হাজার টাকা এবং খোকা দই-মিষ্টি ঘর কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পবিত্র মাহে রমজানে ক্রেতাদের মাঝে স্বাস্থ্যকর খাবার ও পুষ্টির মান ঠিক রাখতে এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ ও দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেন। এতে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শানজীদা মুস্তারী।

সর্বশেষ

অনলাইন জরিপ

১৫ জুন ২০২৬ || ১ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: