Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.144): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

চৌহালীতে চোরাই মটর সাইকেল সহ চোর চক্রের ৪ জন আটক

চৌহালীতে চোরাই মটর সাইকেল সহ চোর চক্রের ৪ জন আটক

সংগৃহীত

চৌহালীতে মোটর-সাইকেল চোরচক্রের চার সদস্য গ্রেফতার। মোটর-সাইকেলসহ আন্ত: উপজেলা মোটর-সাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার ও তিনটি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩১ জানুয়ারি ) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ এদেরকে গ্রেফতার করে।

এ বিষয়ে চৌহালী থানার (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, ভাংড়ি ব্যবসায়ী চোরাই মোটর সাইকেল বেচাকেনা করতো। ঘটনায় জড়িত আসামী ১। মোঃ আসাদুল্লাহ (২৮) পিতা মোঃ মিজানুর রহমান ওরফে ফজল মাস্টার গ্রাম কোদালিয়া পূর্ব পাড়া ২। মোহাম্মদ সাইফুল ইসলাম (৪৮) পিতা মৃত বীর মুক্তিযোদ্ধা জসীম উদ্দীন গ্রাম কোদালিয়া পূর্ব পাড়া ৩।

মোহাম্মদ ইসমাইল হোসেন ( ২৫ )পিতাঃ মোহাম্মদ হোসেন আলী গ্রাম কোদালিয়া সর্ব থানা চৌহালী জেলা সিরাজগঞ্জ ৪। মোঃ আলামিন (২৭) পিতা মৃত ওয়াজেদ ফকির গ্রাম স্বল্প আকুটিয়া থানা নাগরপুর জেলা টাঙ্গাইল দেরকে গ্রেফতার করা হয় ।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মোঃ সাইফুল ইসলাম চৌহালী থানাধীন কোদালিয়া বাজারে ভাংড়ির ব্যবসা করে এই ভাংড়ির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেলের কারবার করিয়া আসিতেছিল।

আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেল এর প্রকৃত মালিক সন্ধান অব্যাহত আছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

অনলাইন জরিপ

২৩ সেপ্টেম্বর ২০২৬ || ৮ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: