মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা ক্রিকেট ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা ক্রিকেট ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা ক্রিকেট ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার নৈওকোড় খেলার মাঠে এলাকাবাসীর আয়োজনে এ ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপন। 

আয়োজক কমিটির সভাপতি নলসোন্দা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রেজাউল করিম বিএসসি'র সভাপতিত্বে উদ্বোধন খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সলপ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, সলপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল লতিফ ও খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হারুনুর রশিদ। 

ফাইনাল ক্রিকেট খেলায়  অংশ নেন পাশ্ববর্তী শাহজাদপুর উপজেলার নবীপুর ক্রিকেট একাদশ ও চরনবীপুর ক্রিকেট একাদশ। 

এতে বিজয়ী হন নবীপুর ক্রিকেট একাদশ ও রানার্সআপ হয় চরনবীপুর ক্রিকেট একাদশ। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা