Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.251): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

সিরাজগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে আটক ৭

সিরাজগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে আটক ৭

সিরাজগঞ্জ প্রতিনিধি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পৃথক দুটি অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার এম. রিফাত-বিন-আসাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার রায়গঞ্জ উপজেলার ৯নং ব্রহ্মগাছা ইউনিয়নের বারইভাগ (নয়াপাড়া) গ্রামের আব্দুল সাত্তার খানের ছেলে আব্দুল মমিন খান (২৭) ও তার স্ত্রী মোছাঃ নাসরিন আক্তার (২৩)। তাদের দুজনকে ৫১ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। পরে তাদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে অপহরণের অভিযোগে শাহজাদপুর থেকে ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আব্দুল হকের ছেলে সুমন হোসেন (২২), মৃত ময়েন উদ্দিনের ছেলে রিফাত হোসেন (১৮), আক্কাছ প্রামাণিকের ছেলে আব্দুল্লাহ হোসেন (১৮) ও বেড়া উপজেলার আনিসুর রহমানের ছেলে শিমুল হোসেন (১৯) এবং বাচ্চু খাঁর ছেলে কাউসার খাঁ।

উদ্ধারকৃত ভিকটিমকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১০ সেপ্টেম্বর ২০২৬ || ২৫ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: