সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

সিরাজগঞ্জের পাসপোর্ট অফিসের সামনে থেকে ৪ দালাল আটক

সিরাজগঞ্জের পাসপোর্ট অফিসের সামনে থেকে ৪ দালাল আটক

সিরাজগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে বিশেষ অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় নগদ ২৫ হাজার ৭শ ৭০ টাকা, ১১টি ই-পাসপোর্ট আবেদন ফরম ও ৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ আগষ্ট) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলো, সিরাজগঞ্জের তাড়াশের সরাপুর গ্রামের মো. সমশের আলীর ছেলে ইমন আলী (২৫), সদর উপজেলার মুজিব সড়কের মৃত আব্দুল করিম খানের ছেলে মো. আব্দুস সালাম খান (৫০), পৌর এলাকা মালশাপাড়া মহল্লার মো. আলাউদ্দিনের ছেলে আনন্দ হাসান (২৬) ও শাহজাদপুর উপজেলার চর-নবীয়া গ্রামের মো. জিনাত আলী মোল্লার ছেলে মো. শহিদুল ইসলাম (৩৮)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার বিকেলে থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম সঙ্গীয় ফোস নিয়ে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। এসম তাদের কাছ থেকে ১১টি ই-পাসপোর্ট আবেদন ফরম, নগদ ২৫ হাজার ৭৭০ টাকা এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে আটককৃতরা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

এঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পাসপোর্ট অফিস দালাল নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা