বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

সিরাজগঞ্জে ৩২ লাখ টাকার হেরোইনসহ আটক ২

সিরাজগঞ্জে ৩২ লাখ টাকার হেরোইনসহ আটক ২

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ৩২ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১২। শুক্রবার (২০ মে) দুপুরে র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার রিফাত বিন আসাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার সিংহগাঁতী মধ্যপাড়া গ্রামের মৃত গোলবার হোসেনের ছেলে জমিন আলী (৩৬) ও একই উপজেলার বালশাবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে আবু ওয়াজকুরুনি (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ মে) গভীর রাতে উপজেলার তাড়াশ-বারুহাস সড়কে অভিযান চালিয়ে জমিন আলী ও ওয়াজকুরুনিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাটোর, সিরাজগঞ্জ, পাবনা ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা