মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক মাদকসেবীকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ড দেন। দন্ডপ্রাপ্ত হলেন, উপজেলার ধামাইনগর গ্রামের মৃত এনছাব আলীর ছেলে রফিক।

রায়গঞ্জ থানার (এসআই) সমির চন্দ্র জানান, দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল রফিক। গোপন সংবাদের ভিত্তিতে ধামাইনগর এলাকায় অভিযান চালিয়ে ০.৫ গ্রাম হিরোইনসহ তাকে আটক করা হয়। পরে উক্ত আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় মাদক সেবনকারী রফিক তার দায় স্বীকার করায় বিচারক এক বছরের জেল ও ৫শ টাকা জরিমানা করে বিনাশ্রম কারাদণ্ড দেন। সেই সাথে উদ্ধারকৃত মাদক পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৬ জুন ২০২৬ || ২ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: