রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চৌহালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৌহালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিলচরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেতিলচর গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, বেতিলচর গ্রামের আমিরুল ইসলামের ছেলে নাঈম (৮) দুপুর ১২ টায় বাড়ির বাহিরে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে নাঈমকে না দেখে তার মা সহ পরিবারের সবাই খোঁজাখুঁজি করতে থাকে।

একপর্যায়ে পুকুরে নাঈমের মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যান, ডাক্তার শিশুটিকে দেখে মৃত্যু ঘোষণা করেন। আমিরুল ইসলামের তিন ছেলে ছোট দুই ছেলে জমজ ও নাঈম ছিল তার বড় ছেলে পরিবারের সাথে কথা বলে জানা যায় নাঈম প্রতিবন্ধী ছিলো।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৪ জুন ২০২৬ || ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: