Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.251): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বেলকুচিতে আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বেলকুচিতে আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য (বেলকুচি চৌহালী) আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, সহকারী কমিশনার (ভুমি) রবিন শীষ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এ সময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বেলকুচি মুকুন্দগাঁতী যানজট নিরসন এবং উপজেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়য়ক আলোচনা হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৯ সেপ্টেম্বর ২০২৬ || ২৫ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: