রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতে ডেইরি বাংলা ফুডের ২ লাখ টাকা জরিমানা

শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতে ডেইরি বাংলা ফুডের ২ লাখ টাকা জরিমানা

হজাদপুরে দুর্গন্ধযুক্ত ১৩ লাখ টাকার প্রায় ১৫’শ কেজি পঁচা পনির জব্দ করে তা ধ্বংশ ও এর উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার গভীর রাতে শাহজাদপুর পৌর এলাকার দিলরুবা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ডেইরি বাংলা ফুডস লিমিটেডের এসব পনির জব্দ করেন ভ্রাম্যমাণ

আদালতের বিচারক শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন। এ সময় ভোক্তা অধিকার আইনে এ ডেইরি বাংলা ফুডস লিমিটেডকে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। পরে এ দুর্গন্ধযুক্ত পচা পনির রাস্তার পাশে ফেলে ধ্বংস করা হয়।

জানা গেছে, উপজেলার পৌর এলাকার দিলরুবা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ডেইরি বাংলা ফুডসের পঁচা দুর্গন্তযুক্ত প্রায় ১৫’শ কেজি পনির একটি ট্রাকে তুলে অন্যত্র সরিয়ে ফেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর মাহবুবুর রহমান ঘটনাস্থলে যান এবং এ খবর শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহাকে অবহিত করলে ইউএনও’র নির্দেশে সোমবার রাতেই সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন। দীর্ঘদিন ধরৈ এসব পনির ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিলো ডেইরি বাংলা ফুডস বলে জানা গেছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা