বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

সিরাজগঞ্জ সদরে র‌্যাবের পৃথক অভিযানে ৪ জন ইয়াবা ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ সদরে র‌্যাবের পৃথক অভিযানে ৪ জন ইয়াবা ব্যবসায়ী আটক

গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন খালিশাকুড়া ০১ নং চায়নাবাদ ফরহাদনগর মোড় এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সময় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩০ পিসইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এছাড়াও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। মো: আ: আলীম (২৯), পিতা- মো: দুলাল মন্ডল, সাং- ভাটপিয়ারী উত্তর পাড়া, ২। মো: মঙ্গল শেখ (৩৪), পিতা- মোŦ ইউনুস শেখ, সাং- ধানবান্দি কলেজ পাড়া, ৩। মো: আমির শেখ (২৫), পিতা- মো: ইসলাম শেখ, সাং- উত্তর কোদ্দাসপাড়া, ৪। মো: অরুন আলী  ফকির (২৪), পিতা- মৃত উজির আলী, সাং- কোদ্দাসপাড়া, সর্ব থানা ও জেলা- সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা