Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.251): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

শাহজাদপুরের রবীন্দ্র কাচারিবাড়িতে বিটিভির অনুষ্ঠান

শাহজাদপুরের রবীন্দ্র কাচারিবাড়িতে বিটিভির অনুষ্ঠান

বিটিভির জেলাভিত্তিক বিনোদনমূলক অনুষ্ঠান ‘বাংলাদেশের হৃদয় হতে’। দেশের ৬৪টি জেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, মানুষের জীবন-জীবিকা, পোশাক-পরিচ্ছদ, খাবার, ভাষার ভিন্নতা সবকিছুই তুলে ধরা হয় এ অনুষ্ঠানের মাধ্যমে। দর্শকরা বিনোদন পাওয়ার পাশাপাশি দেশের প্রতিটি জেলার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি সম্পর্কেও ধারণা পান।

‘বাংলাদেশের হৃদয় হতে’র এবারের পর্ব সাজানো হয়েছে সিরাজগঞ্জ জেলা নিয়ে। অনুষ্ঠানটির প্রযোজক শাহজামান মিয়া জানান, সিরাজগঞ্জ জেলা, শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাচারিবাড়ি, রজনীকান্ত সেন নবরুন মন্দির ও জয়সাগর দীঘিতে অনুষ্ঠানের চিত্র ধারণ করা হয়েছে।

গানগুলোর চিত্রায়ণ করা হয়েছে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন মনোরম স্থানে। এছাড়াও স্টুডিওতে সংগীত পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী অপু ও অনুপমা মুক্তি।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের কাচারি বাড়িতে বসে ‘ভালবেসো সখি নিভৃতে যতনে’ গানটি রচনা করেন। এখানেই গানটির দৃশ্যধারণ করা হয়েছে। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বুলবুল ইসলাম।

আলিফ চৌধুরী ও নাহিদা আফরোজ সুমির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৯ সেপ্টেম্বর ২০২৬ || ২৫ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: