সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

সিরাজগঞ্জে আসামী ধরতে গিয়ে স্বজনদের হামলায় ২পুলিশ আহত, গ্রেফতার ৪

সিরাজগঞ্জে আসামী ধরতে গিয়ে স্বজনদের হামলায় ২পুলিশ আহত, গ্রেফতার ৪

সিরাজগঞ্জে আসামী ধরতে গিয়ে স্বজন ও এলাকাবাসীর হামলায় আহত হয়েছেন সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শকসহ দুই পুলিশ সদস্য। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৬ নভেম্বর) বিকেলে পৌর এলাকার ভাঙাবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে। মারপিটে আহত পুলিশ সদস্যরা হলেন উপ-পরিদর্শক মেহেদী হাসান ও কনস্টেবল মিঠুন। আহতরা সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  

সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, স্থানীয় একটি দৈনিক পত্রিকায় আইপিল জুয়া সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ হয়।

ওই সংবাদের জের ধরে শুক্রবার (৬ নভেম্বর) সকালে ওই পত্রিকার সাংবাদিক নাজমুল নিশানকে মারধর করে আইডি কার্ড ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর  ওই পত্রিকার সম্পাদক জেহাদুল ইসলাম বাদী হয়ে ভাঙ্গাবাড়ি মহল্লার আল-আমিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

বিকেলে ভাঙ্গাবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে আসামী আল-আমিনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নেয় স্বজনেরা। হামলাকারীরা উপ-পরিদর্শক মেহেদী ও কনস্টেবল মিঠুনকে মারধর করে। এঘটনায় উপ-পরিদর্শক মেহেদী বাদী হয়ে মামলা দায়ের করে। পরে সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে আসামী আল-আমিনসহ চারজনকে আটক করে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা