Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.124): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

রায়গঞ্জে চলছে মরিচ বীজের বেচাকেনা

রায়গঞ্জে চলছে মরিচ বীজের বেচাকেনা

সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজারসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে জমে উঠেছে মরিচ বীজের কেনাবেচা। স্থানীয় কৃষকরা জানান, আবহাওয়া ভাল থাকায় উপজেলার বিভিন্ন হাটবাজার থেকে মরিচের বীজ ক্রয় করে চাষাবাদে ব্যস্ত হয়ে পড়েছেন অনেক কৃষক। প্রাকৃতিক উপায়ে মরিচের বীজ সংগ্রহ করে নিজেরা নিজেদের জমি চাষাবাদ করছেন। আবার অনেকেই বিক্রির জন্য উপজেলার বিভিন্ন হাটবাজারে নিয়ে যাচ্ছেন।

এসব মরিচের বীজ বিক্রি করা হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা কেজি। উপজেলার হাটপাঙ্গাসী হাটে মরিচ বীজ ক্রয় করতে আসা আব্দুল হালিম জানান, শীত আসার আগেই মরিচের বীজ বুনলে ফলন ভাল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আগাম মরিচের বীজ বপনের জন্য হাট থেকে মরিচের বীজ কিনছি। তবে দাম একটু বেশি।

অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে শুকনো মরিচের দাম বেশি। তাই বীজের দাম একটু বেশি। তবে সীমিত লাভেই বীজ বিক্রি করা হচ্ছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২১ আগস্ট ২০২৬ || ৫ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: