Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.204): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

উল্লাপাড়ায় চালু হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার

উল্লাপাড়ায় চালু হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার

সিরাজগঞ্জের উল্লাপাড়া দীর্ঘ ৭ বছর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি) চালু হলো। রোববার বিকেলে এক প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে অপারেশন থিয়েটারটি চালু করা হয়। সফলভাবে অপারেশনের মাধ্যমে ছেলে শিশুর জন্মের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে অপারেশন থিয়েটারের। 
 
নবজাতক ও তার মা উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউল গনি ওসমানি। 
 
দীঘর্ দিন পর অপারেশন থিয়েটার চালু হওয়ায় আনন্দ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। এ সময় স্থানীয়রা জানান, দীর্ঘ সময় অপারেশন থিয়েটার বন্ধ থাকার কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আশা রোগীদের মাঝে ক্ষোভ বিরাজ করত। অনেক রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতো।  কিন্তু এখন থেকে এই ভোগান্তির অবসান ঘটবে। প্রাণ ফিরে আসবে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগীর সঙ্গে আসা স্বজন মোতাহার হোসেন বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ বছর পর আজকে আমার চাচাতো বোনের অস্ত্রোপচার হলো। এখানে আবারও অপারেশন চালু হওয়ায় আমরা খুবই খুশি। এখন আর আমাদের বাইরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে হবে না। 
 
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউল গনি ওসমানি বলেন,আজকে আমাদের জন্য বিশেষ করে উল্লাপাড়া বাসির জন্য অনেক আনন্দের দিন। কারণ আমরা দীর্ঘদিন পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু করতে পারছি। আমরা আশা কারি এতে করে নিম্ন আয়ের মানুষদের চিকিৎসা সেবায়  অনেক উপকার হবে

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৭ সেপ্টেম্বর ২০২৬ || ২ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: