Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.169): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে টিকিটের মূল্য ১ হাজার, ১১ হাজার বিক্রি শেষ

সেমিফাইনালে টিকিটের মূল্য ১ হাজার, ১১ হাজার বিক্রি শেষ

সংগৃহীত

শেষ হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল ম্যাচ। স্বাগতিক বাংলাদেশ রাত সাড়ে আটটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। বিকেল তিনটায় প্রথম সেমিফাইনালে লড়বে ভারত ও ভুটান। দুটি সেমিফাইনালে টিকিটের দাম ধার্য হয়েছে এক হাজার।

সাফ গ্রুপ পর্ব পর্যন্ত টিকিটের দাম প্রকাশ করা হয়েছিল। সেমিফাইনাল ও ফাইনালের টিকিট নির্ধারণ করেনি। সেমিফাইনালের জন্য টিকিট ১ হাজার নির্ধারণ করেছে আজ৷ দুপুরের পর থেকে টিকিট বিক্রি চলছে টিকিফাই প্ল্যাটফর্মে।

সাফের মার্কেটিং স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএ প্রধান নির্বাহী সজীব রশিদ বলেন, ‘ইতোমধ্যে প্রায় এগারো হাজার টিকিট বিক্রি হয়েছে। টিকিটের চাহিদা ভালোই।’ গতকাল বাংলাদেশ শ্রীলঙ্কা গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের দাম ছিল ৮০০ টাকা। সেমিফাইনালে দুই ম্যাচের টিকিট ১ হাজার রাখা হচ্ছে।

দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ রাত সাড়ে আটটায়। নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে অতিরিক্ত সময়ে গড়াবে। সেখানেও ড্র থাকলে টাইব্রেকার। এতে খেলা শেষ হতে হতে প্রায় ১১টা বাজতে পারে। এত রাতে খেলা শেষ করে দর্শকদের বাসায় ফিরে পরের দিন সকালে কাজে বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া কঠিন।

এত রাতে সেমিফাইনাল দেয়ার কারণ সম্পর্কে সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘জাতীয় স্টেডিয়ামে ড্রেসিংরুম দুটো। খেলা শেষ হওয়ার পর ড্রেসিং রুম ছাড়তে দেরি হয়। ফলে অন্য দলকে অপেক্ষা করতে হতে পারে। সব দিক বিবেচনা করে একদিনেই দুই সেমিফাইনাল আয়োজনের জন্য এই সময় নির্ধারণ করা হয়েছে।’

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৮ নভেম্বর ২০২৬ || ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: