Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.136): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

খাদ্যে ভেজাল ও স্বাস্থ্যে দুর্নীতি রোধ না করলে মৃত্যুর মিছিল থামবে না

খাদ্যে ভেজাল ও স্বাস্থ্যে দুর্নীতি রোধ না করলে মৃত্যুর মিছিল থামবে না

সংগৃহীত

স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের চিকিৎসার জন্য বরাদ্দ করা অর্থের একটি টাকাও দুর্নীতির গহ্বরে যেতে দেওয়া হবে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), গেইন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং শিল্প ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্য খাতের নির্বাচনী ইশতেহারের মূল ভিত্তি রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়া। চিকিৎসাসেবা ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ভেজাল খাদ্য এবং দুর্নীতি জনস্বাস্থ্যের বড় অন্তরায়। দেশের বিভিন্ন জেলায় ডায়ালিসিস মেশিন ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হলেও খাদ্যে ভেজাল বন্ধ না হলে কিডনিসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তেই থাকবে। এ সমস্যা মোকাবিলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জোরালো ভূমিকা কামনা করেন তিনি।

স্বাস্থ্য খাতে আগামী কয়েক দিনের মধ্যে ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বানের প্রসঙ্গ তুলে ড. এম এ মুহিত বলেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী দুর্নীতিকে বিন্দুমাত্র বরদাস্ত করবেন না। দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি যত শক্তিশালীই হোন না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

আয়োডিনের ঘাটতি দূর করতে নেওয়া উদ্যোগের প্রশংসা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গত কয়েক বছরে সম্মিলিত প্রচেষ্টায় আয়োডিনযুক্ত লবণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হয়েছে। তবে ২০২৬ সালের সমীক্ষা অনুযায়ী, এখনো প্রায় ১২ শতাংশ মানুষ আয়োডিনবিহীন লবণ খাচ্ছেন। এই জনগোষ্ঠীকে লক্ষ্য করে সুনির্দিষ্ট গবেষণার মাধ্যমে তাদের কাছে আয়োডিনযুক্ত লবণ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া দেশে পুষ্টিহীনতায় ভোগা প্রতিবন্ধী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য কর্মসূচির আওতায় আনার আহ্বান জানান ড. এম এ মুহিত। বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের মধ্যে পুষ্টিহীনতার হার ৬০ থেকে ৭০ শতাংশ বলে উল্লেখ করে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকের হোসেন খান, গেইনের কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. এ কে এম মুসা এবং বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।

সর্বশেষ

অনলাইন জরিপ

২৭ অক্টোবর ২০২৬ || ১২ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: