Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.65): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ দল ঘোষণার আগে রেফারির ‘অবোধ্য’ ভুলের মাশুল দিলেন নেইমার

বিশ্বকাপ দল ঘোষণার আগে রেফারির ‘অবোধ্য’ ভুলের মাশুল দিলেন নেইমার

সংগৃহীত

নেইমারের কাছে এখন মাঠের প্রতিটি মিনিট অমূল্য। তার মাঠের পারফরম্যান্স নজরদারিতে রেখেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আজ তার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা। সেই দলে নেইমার শেষ পর্যন্ত টিকতে পারেন কি না, তা জানার আগ্রহ এখন তুঙ্গে।

কিন্তু দল ঘোষণার আগের দিন রেফারির ‘অবোধ্য ভুলে’ অন্যায়ভাবে সান্তোস তারকাকে মাঠ ছাড়তে হয়েছে। খেলোয়াড় বদলি নিয়ে মারাত্মক ভুল করেন ফোর্থ অফিসিয়াল। তার খেসারত নেইমারকে দিতে হয়েছে আগেভাগে বদলি হয়ে।

করিতিবার বিপক্ষে ব্রাজিলিয়ান লিগ ম্যাচে সান্তোসের শুরুর একাদশে ছিলেন নেইমার। ম্যাচটি ৩-০ গোলে তারা হারলেও দৃশ্যপটে আলোচিত হয়েছে ব্রাজিলের শীর্ষ গোলদাতার বদলির ঘটনা।

দ্বিতীয়ার্ধে মাঠের মধ্যে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা তৈরি হয়। ৬৫তম মিনিটে কাফ পেইনের চিকিৎসা নিতে অল্প সময়ের জন্য মাঠের বাইরে যান নেইমার। ওইসময় ফোর্থ অফিসিয়াল বদলির বোর্ড উঁচু করে তার ১০ নম্বর জার্সি দেখান। রবিনহো জুনিয়র মাঠে নামেন। 

কিন্তু পরে টিভি ফুটেজ ও ডকুমেন্ট যাচাই করে দেখা গেছে, আসলে নেইমার নন, গঞ্জালো এসকোবারকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার কথা ছিল। সান্তোস বেঞ্চ ও নেইমার তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান। রেফারির সঙ্গে বাদানুবাদে জড়ান ব্রাজিলের শীর্ষ গোলদাতা।

নেইমার ফের মাঠে ঢোকার চেষ্টা করলেও তাকে সতর্ক করা হয়। রাগে ক্ষোভে রেফারির কাছ থেকে বদলির কাগজ ছিনিয়ে নিয়ে টিভি ক্যামেরার সামনে দেখিয়ে দেন, সেখানে তার নয় এসকোবারের নাম লেখা। মানে এসকোবারকে মাঠ থেকে উঠিয়ে নিতে চেয়েছিল সান্তোসের টিম ম্যানেজমেন্ট।

রেফারির ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও নেইমার আর মাঠে নামতে পারেননি। অধিনায়কের আর্মব্যান্ড এসকোবারকে দিয়ে মাঠ ছাড়েন তিনি। রেফারির এই ভুলটি ম্যাচ শেষে আনুষ্ঠানিক বিবৃতিতে তুলে ধরেছে সান্তোস, ‘ফোর্থ অফিসিয়াল ভুলভাবে খেলোয়াড় পরিবর্তন করেছেন। রেফারি টিমের ব্যবহৃত বদলির কাগজ ও ব্রডকাস্ট ফুটেজে তা প্রমাণিত হয়েছে। এটা ছিল একটি অবোধ্য ভুল যা পরে সংশোধন করা হয়নি।’

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৯ মে ২০২৬ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন