শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

গাইবান্ধায় বোরো ধান কাটার জন্য মিলছে না শ্রমিক

গাইবান্ধায় বোরো ধান কাটার জন্য মিলছে না শ্রমিক

সংগৃহীত

ধান পেকে জমিতে পড়ে থাকলেও কাটার জন্য মিলছে না শ্রমিক। শ্রমিকের অভাবে গাইবান্ধার বিভিন্ন এলাকায় বোরো ধান ঘরে তোলা সম্ভব হচ্ছে না। এরমধ্যেই অতি বৃষ্টি নতুন করে কৃষকদের কপালে ফেলছে চিন্তার ভাঁজ। অনেকের মাঠেই নষ্ট হচ্ছে ফসল।

উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধার মাঠ জুড়ে এখন সোনালী ধান। কিন্তু শ্রমিকের উচ্চমূল্যের কারণে সেই ধান ঘরে তোলার সামর্থ ক্রমেই কমছে কৃষকদের। ধান কাটার এই মৌসুমে মিলছে না শ্রমিক।

কপালে দু:শ্চিন্তার ভাঁজ নিয়েই ধান কাটার আয়োজন করছিলেন অনেকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে অকাল বৃষ্টির বাড়াবাড়ি চাষীদের থমকে দিয়েছে।

দ্রুত ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ, কিন্তু প্রত্যন্ত অঞ্জলে সেই সুবিধা পৌছাছে দেরি হওয়ার বিপাকে পড়ছেন সাধারন কৃষকরা।

এদিকে শ্রমিক সংকটের কথা মাথায় রেখে কৃষকদের যান্ত্রিক সুবিধা ব্যবহার নিশ্চিতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ বলে জানান এই কর্মকতা।

জেলায় এবার ১ লাখ ২০ হাজার ২’শ ১০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ার কারনে লক্ষমাত্রা অর্জন কতটা সম্ভব হবে তা নিয়ে দুঃশ্চিন্তায় কৃষকরা।

সর্বশেষ

অনলাইন জরিপ

০৮ মে ২০২৬ || ২৫ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন