সংগৃহীত
গণতন্ত্রের স্তম্ভ হিসেবে মুক্ত গণমাধ্যমের প্রভাবকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
রোববার (৩ মে) ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষ্যে ঢাকার ইইউ অফিস এক বার্তায় বলেছে, গণমাধ্যমের স্বাধীনতা আমাদের সবার স্বাধীনতা। আমরা দায়িত্বশীল সাংবাদিকতা, গণমাধ্যমের বহুত্ববাদ, সম্পাদকীয় স্বাধীনতা এবং গণমাধ্যম কর্মীদের সুরক্ষাকে সমর্থন করি।
৩ মে–বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’-এর স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা দিবসটি পালন করে আসছে।
সূত্র: ঢাকা পোষ্ট










