রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার

সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় বোমা সদৃশ একটি বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ মে) সকালে উপজেলার চর গোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদীর তীর থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীর পাড়ে একটি পরিত্যক্ত বস্তু পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে কাছ থেকে বস্তুটি বোমা সদৃশ বলে মনে হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি এবং একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে চিরকুটে কী লেখা ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন বলেন, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি থানায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৩ মে ২০২৬ || ২০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন