বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

কোনো একদিন ইনিংস ওপেন করবো: হৃদয়

কোনো একদিন ইনিংস ওপেন করবো: হৃদয়

সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। চট্টগ্রামে আজ সোমবার ৬ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। ব্যাট হাতে এদিন ২৭ বলে ৫১ রান করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়।

ওয়ানডে সিরিজের দুটি ম্যাচে ছয় নম্বরে এবং একটি ম্যাচে পাঁচ নম্বরে ব্যাটিং করেছেন হৃদয়। আর আজ প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট করেছেন চার নম্বরে। সংবাদ সম্মেলনে ব্যাটিং পজিশন পরিবর্তন নিয়ে হৃদয় বলেন, ‘খেলার ঐ মুহূর্তে দল এটাই ডিমান্ড করেছিল। তখন রান দরকার ছিল। কারণ শুরুতে রান একটু কম হয়ে যায়। আমার পরিকল্পনা ছিল অ্যাটাক করার। কারণ ওখানে অ্যাটাক না করতে পারলে দলের জন্য জয়টা কঠিন হয়ে যেত।’

‘যেটা আগেও বললাম, টি-টোয়েন্টি খেলাটাই এমন। এক-দুই ওভার ভালো হবে, তখন দেখা যায় যে, টিম খেলাটা প্রতিপক্ষের হাতে চলে যায়। তো, আমি ঐটাই চেষ্টা করেছি সাধ্যমতো আগ্রাসী ক্রিকেট খেলা খেলার। দলের জয়ের জন্য তখন এমন ক্রিকেট খেলাটাই বেস্ট অপশন ছিল।’

পরে নিজের ব্যাটিং অর্ডার নিয়ে হৃদয় বলেন, ‘একজন প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাকে যদি বলে তুমি সাতে, আটে বা নয়ে ব্যাটিং করো। আমি তাই করবো। কারণ আমার জাতীয় দলে সাত পর্যন্ত খেলার অভিজ্ঞতা আছে। শুধু ওপেন করিনি। কোনো একদিন ওপেনেও ব্যাটিং করবো, ইনশাল্লাহ।’

‘(চার নম্বর পজিশনে) খেলার তো ইচ্ছা থাকেই। আসলে সবসময় ইচ্ছা তো পূরণ হয় না। কারণ টিমটা তো আমার নিজের না।’

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

৩০ এপ্রিল ২০২৬ || ১৭ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন