বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

মৃত হাতির দাঁত, শুড় ও মাংস কেটে নিয়েছে দুষ্কৃতিকারীরা

মৃত হাতির দাঁত, শুড় ও মাংস কেটে নিয়েছে দুষ্কৃতিকারীরা

সংগৃহীত

রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম এলাকায় মারা যাওয়া একটি এশিয়ান বুনো হাতির দেহ থেকে শুড়, দাঁত ও পায়ের মাংস কেটে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। 

সোমবার (২৭ এপ্রিল) ঘটনাটি স্থানীয়দের নজরে এলে বিষয়টি জানাজানি হয়। বনবিভাগ জানায়, প্রায় ৬৫ বছর বয়সী হাতিটি গত রোববার (২৬ এপ্রিল) অসুস্থতার কারণে মারা যায়। 

‎পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ্ বলেন, রোববার রাতে ঝড় বৃষ্টির মধ্যে সুযোগ নিয়ে কে বা কারা মৃত পুরুষ হাতির মরদেহ থেকে মাংস কেটে নিয়ে গেছে।

‎তিনি আরও বলেন, হাতিটি মারা যাওয়ার পর তার সঙ্গী হাতিটি মরদেহের পাশে অবস্থান এবং ছুটোছুটি করছিল। এ কারণে গত রোববার মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে সঙ্গী হাতিটি সরে গেলে দুষ্কৃতিকারীরা এই কাজটি করে। 

‎ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল। 

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

৩০ এপ্রিল ২০২৬ || ১৭ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন