মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

কারিগরি ত্রুটি সেরে উৎপাদনে ফিরলো আদানি, পুরোদমে সরবরাহ শুরু

কারিগরি ত্রুটি সেরে উৎপাদনে ফিরলো আদানি, পুরোদমে সরবরাহ শুরু

সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে গত ২২ এপ্রিল বন্ধ হয়ে যাওয়া আদানির একটি ইউনিটের মেরামত কাজ শেষ হয়েছে। ফলে উৎপাদনে ফিরে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৭ এপ্রিল) পিডিবি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৭টা ৪৭ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বন্ধ হয়ে থাকা ইউনিটটি। অর্থাৎ দুটো ইউনিট থেকেই এখন পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার আদানি পাওয়ারের একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর ফলে ওই ইউনিটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ত্রুটি সারিয়ে পুনরায় উৎপাদনে ফিরতে ইউনিটটির অন্তত ৩ থেকে ৫ দিন সময় লাগতে পারে বলে সে সময় জানানো হয়।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২৮ এপ্রিল ২০২৬ || ১৫ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন