বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ইরান দূতাবাসের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা কাতারের

ইরান দূতাবাসের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা কাতারের

সংগৃহীত

কাতারের গ্যাস অবকাঠামো লক্ষ্য করে গতকাল বুধবার রাতে হামলা চালায় ইরান। এই হামলার জেরে কাতারে অবস্থিত ইরান দূতাবাসের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা; পাশাপাশি তাদের সহযোগীদের অবাঞ্ছিত ঘোষণা করেছে কাতার।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তাদের আগাম ২৪ ঘণ্টার মধ্যে কাতার ছাড়তে অনুরোধ করা হয়েছে।

ইরান যদি আরও হামলা চালায় তাহলে পরবর্তীতে আরও ব্যবস্থা নেওূয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কাতার।

সূত্র: বিবিসি

এমটিআই

সূত্র: ঢাকা পোষ্ট