বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

মেরামত করতে লোহিত সাগর থেকে গ্রিসে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরী

মেরামত করতে লোহিত সাগর থেকে গ্রিসে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরী

সংগৃহীত

আগুন লেগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামতের জন্য লোহিত সাগর থেকে গ্রিসে নিয়ে যাওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডকে। এটি বিশ্বের সবচেয়ে বড় রণতরী। প্রায় সপ্তাহ খানেক আগে এটিতে আগুন লাগে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, রণতরীটিকে গ্রিসের ক্রিটে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি রয়েছে।       

এর আগে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, জেরাল্ড ফোর্ডের লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুজন আহত হন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

ইরানে হামলায় অংশ নিতে রণতরীটিকে ক্যারিবিয়ান অঞ্চল থেকে প্রথমে ভূমধ্যসাগরে আনা হয়। এরপর এটি আসে লোহিত সাগরে। সেখান থেকে এটি আবারও গ্রিসে ফিরে যাচ্ছে।

সূত্র: বিবিসি

সূত্র: ঢাকা পোষ্ট