Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.57): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

মেসি ও তার সন্তানদের জন্য উপহার পাঠালেন নেইমার

মেসি ও তার সন্তানদের জন্য উপহার পাঠালেন নেইমার

সংগৃহীত

সাবেক সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির জন্য উপহার হিসেবে সান্তোসের জার্সি পাঠিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। আর্জেন্টাইন মহাতারকার পাশাপাশি তিন ছেলে মাতেও, থিয়েগো এবং সিরোর জন্যও ক্লাবটির ১০ নম্বর জার্সি পাঠানো হয়েছে। তাদের তিনজনের হাতে ধরা সেই জার্সির ছবি প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। 

এর আগে বার্সেলোনা এবং প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে একসঙ্গে খেলেছেন মেসি ও নেইমার। জানা গেছে, মেসির তিন ছেলের জন্যই সান্তোসের নতুন জার্সিটি পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে ছবিতে দেখা যায় দুজনকে, সেই ছবি পোস্ট করে সান্তোস লিখেছে, ‘নেইমার জুনিয়র থেকে লিওনেল মেসি, প্রিন্স থেকে জিনিয়াস। এটি পবিত্র স্মারক (জার্সি), যার মূল্য অপরিমেয়, সংখ্যাটিও (১০) রাজার (পেলে) সঙ্গে অমর হয়ে আছে। নেইমার, মেসি এবং পেলের ১০ নম্বর। ফুটবলের ইতিহাসে এটি অসীম উত্তরাধিকার। ভিলা বেলমিরো থেকে স্বাগতম, লিওনেল মেসি।’

মেসি এবং নেইমার বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় থেকেই খুব ভালো বন্ধু। দুজনের বয়সে পার্থ্যক থাকলেও, তারা সেই ব্যবধান ঘুচে পরস্পরকে বন্ধু হিসেবে উল্লেখ করে আসছেন। ২০১৪-১৫ মৌসুমটা ছিল দুজনের বার্সার জার্সিতে ঐতিহাসিক মুহূর্ত, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং কোপা দেল রে মিলিয়ে জেতেন শিরোপার ট্রেবল। কাতালানদের হয়ে তারা একত্রে ৮টি ট্রফি জিতেছেন। লুইস সুয়ারেজকে নিয়ে গড়ে তোলেন ‘এমএসএন’–ত্রয়ী। ২০১৭ সালে নেইমার বার্সা ছেড়ে প্যারিসে পাড়ি জমান। কিন্তু মেসির সঙ্গে ২০২১ সালে আবারও জুটি গড়েন পিএসজিতে।

২০২৩ সালে কাছাকাছি সময়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই তারকা প্যারিসের ক্লাবটির পাশাপাশি ইউরোপও ছেড়ে যান। মেসি মেজর লিগ সকারকে নতুন জীবন দিয়েছেন ইন্টার মায়ামিতে যোগ দিয়ে। বিপরীতে নেইমার ইনজুরিপ্রবণ দুটি বছর কাটিয়েছেন সৌদি আরবের আল-হিলালে। ২০২৫ সালে তিক্ত সেই অধ্যায় শেষ করে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিলেও সান্তোস তারকা চোটের অভিশাপ থেকে মুক্তি পাননি। যা তার ২০২৬ বিশ্বকাপ খেলার পথেও বড় অন্তরায় হয়ে উঠতে পারে! ভঙ্গুর ফিটনেস নিয়েও সর্বশেষ মৌসুমে সান্তোসকে অবনমন থেকে বাঁচিয়েছেন নেইমার। 

dhakapost

বিপরীতে, মেসি প্রথমবারের মতো কোনো ট্রফি জয়ের স্বাদ দিয়েছেন ইন্টার মায়ামিকে। তিনি এমএলএসের ক্লাবটিতে যোগ দিয়েই রাতারাতি তাদের অনুসরণকারী এবং জার্সি বিক্রিতে বৈপ্লবিক পরিবর্তন আনেন। পিএসজির ছেড়ে আসার মৌসুমেই প্রথম ট্রফি হিসেবে মায়ামিকে লিগস কাপ জেতান মেসি। ব্যক্তিগতভাবে মৌসুমের সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি তিনি ২০২৪ সালে মায়ামিকে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে প্রথম এমএলএস কাপ শিরোপা এনে দেন। সর্বশেষ ২০২৫ মৌসুমে যুক্তরাষ্ট্রের ফুটবলের সর্বোচ্চ শিরোপা এমএলএস কাপ জিতেছে মায়ামি, যা দলের ইতিহাসে প্রথম লিগ শিরোপা। এই মৌসুমে মেসি দলের সেরা গোলদাতা হয়ে গোল্ডেন বুট জেতেন এবং একইসঙ্গে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কারও বাগিয়ে নিয়েছেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা