রোববার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

তরমুজ কেটে রাখলে কি সত্যিই স্বাদ নষ্ট হয়? জানুন ৩ উপায়

তরমুজ কেটে রাখলে কি সত্যিই স্বাদ নষ্ট হয়? জানুন ৩ উপায়

সংগৃহীত

আজকাল সারা বছর ধরেই বেশিরভাগ ফল কিনতে পাওয়া গেলেও গ্রীষ্মকালে তরমুজের যে স্বাদ থাকে, তা অন্য কোনো সময় থাকে না। ফলের বাজারে গেলে তরমুজ দেখলে অনেকেরই তা কিনতে ইচ্ছে হয়। কিন্তু প্রায় সময়েই দেখা যায়, একদিনেই তা খেয়ে শেষ করা যায় না। তা ছাড়া ভালো মানের তরমুজ পেলে অনেকেই একসঙ্গে একাধিক কিনে ফেলেন। কিন্তু তরমুজ দীর্ঘ সময় রেখে দিলে তা রসহীন ও শুষ্ক হয়ে যায়। ফলে খাওয়া গেলেও তা স্বাদহীন লাগে।

তরমুজ যদি না কেটে থাকেন, তাহলে তা ফ্রিজে রাখার প্রয়োজন নেই। ঘরের যেকোনো কোনায়, যেখানে সূর্যের আলো সরাসরি পৌঁছায় না, সেখানে পুরো তরমুজটি রেখে দিন। এতে তরমুজ দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। সরাসরি মেঝের ওপর না রেখে কাপড়ের ওপর রাখুন। প্লাস্টিক ব্যবহার করবেন না, কারণ এতে তরমুজ ভেপসে যেতে পারে। দীর্ঘদিন রাখতে চাইলে মাঝে মাঝে আঙুল দিয়ে তরমুজটি টিপে দেখতে হবে কোনো অংশ নরম হয়ে যাচ্ছে কি না।

তরমুজের কেটে ফেলার পর যদি খাওয়া না হয়, তাহলে দ্রুত সেটি ফ্রিজে রাখুন। এ ক্ষেত্রে এয়ারটাইট বক্স ব্যবহার করতে পারেন। তরমুজের টুকরোগুলোর মাঝে বাটার পেপার রাখলে আরও ভালো ফলাফল পাওয়া যায়।

যদি আরও দীর্ঘ সময়ের জন্য তরমুজ সংরক্ষণ করতে চান তাহলে তরমুজটিকে আইস কিউবের মতো ছোট ছোট টুকরায় কেটে তা ডিপ ফ্রিজারে রেখে একেবারে বরফ করে ফেলুন। একবার শক্ত হয়ে গেলে তরমুজের আঠালো ভাব চলে যায়। তখন এয়ারটাইট প্যাকেটে করে আবারও তা ডিপ ফ্রিজারে রেখে দিন। এই কিউবগুলো পরে গ্রেট করে গোলা-আইসক্রিমের মতো খেতে পারেন অথবা সুস্বাদু শরবতও বানাতে পারেন।

টাটকা ফলের যে স্বাদ থাকে, সংরক্ষণ করে সেই স্বাদ পাওয়া যায় না। তাই সম্ভব হলে অল্প পরিমাণেই তরমুজ কিনুন। তাজা থাকতে থাকতেই কোনো এক গরমের দুপুরে পরিবারের সবার সঙ্গে তা উপভোগ করুন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১০ মে ২০২৬ || ২৭ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন