Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.178): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

গরমে ভাতের সঙ্গে খান সুস্বাদু ‘শিম ভর্তা’

গরমে ভাতের সঙ্গে খান সুস্বাদু ‘শিম ভর্তা’

বাজারে সবে উঠতে শুরু হয়েছে শিম। যদিও দাম বেশ চড়া, তবে সবজি খেতে যারা পছন্দ করেন তাদের কাছে দাম কোনো বিষয় নয়! অল্প কিনে না হয় তৈরি করুন ভিন্ন স্বাদের শিম ভর্তা।

গরম ভাতের সঙ্গে এই ভর্তা আপনার ক্ষুধা আরও বাড়িয়ে দেবে। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন সুস্বাদু শিম ভর্তার ঝটপট রেসিপি-

উপকরণ

১. শিম পরিমাণমতো
২. কাঁচা মরিচ স্বাদমতো
৩. পেঁয়াজ কুচি ২-৩ টেবিল চামচ
৪. তেলাপিয়া মাছ ভাজা ২টি
৫. রসুন কুচি ২টি
৬. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ ও
৭. লবণ স্বাদমতো

পদ্ধতি

চুলায় প্যান গরম করে হালকা তেলে সবগুলো উপকরণ আলাদা করে ভেজে নিতে হবে। প্রথমে আস্ত শিম হালকা ভাঁপে আধা সেদ্ধ করে নিন। তারপর হালকা তেলে ভেজে নিন।

এরপর একে একে আস্ত কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন ও মাছ ভেজে নিন আলাদা করে। সব উপকরণ ভাজা হয়ে গেলে সেগুলো হালকা ঠান্ডা করে নিন।

এবার সব উপকরণ পাটায় বেঁটে নিতে হবে একেক করে। সবশেষে ধনেপাতার সঙ্গে পরিমাণমতো লবণ মিশিয়ে বেঁটে নিন। ভর্তা ভালো করে মেখে নিন।

ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু শিমের ভর্তা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভিন্ন স্বাদের এই শিম ভর্তা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৩ আগস্ট ২০২৬ || ২৯ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: