শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

যমুনা গ্রুপে জব সার্কুলার, কাজ কারখানায়

যমুনা গ্রুপে জব সার্কুলার, কাজ কারখানায়

সংগৃহীত

যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা পলিসিল্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফায়ার অ্যান্ড সেফটি বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০২ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা পলিসিল্ক লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: ফায়ার অ্যান্ড সেফটি
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএস
অন্যান্য যোগ্যতা: অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, জরুরি প্রতিক্রিয়ায় ভালো জ্ঞান। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর

কর্মস্থল: হবিগঞ্জ
বেতন: আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতি অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬

সূত্র: ঢাকা পোষ্ট