বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুক্তরাজ্যের পনট্রিপিড সিটির নতুন মেয়র মৌলভীবাজারের আমিনুর রহমান কাবিদ

যুক্তরাজ্যের পনট্রিপিড সিটির নতুন মেয়র মৌলভীবাজারের আমিনুর রহমান কাবিদ

সংগৃহীত

যুক্তরাজ্যের (বৃটেন) সাউথ ওয়েলসের অন্তর্গত পনট্রিপিড শহরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর আমিনুর রহমান কাবিদ। ২০২৬-২০২৭ মেয়াদের জন্য পন্টিপ্রিড টাউন কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে টাউন মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। 

এর আগে, তিনি ২০২৫-২০২৬ মেয়াদে শহরটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বিদায়ী মেয়র কাউন্সিলর ক্যারল মরগানের স্থলাভিষিক্ত হয়েছেন। বার্ষিক সাধারণ সভায় কাউন্সিলর মরগান আনুষ্ঠানিকভাবে নতুন মেয়র আমিনুর রহমান কাবিদের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।  

অন‍্যদিকে, কাউন্সিলর লিন্ডা ডেভিস পনট্রিপিড টাউন কাউন্সিলের নতুন নেতা হিসেবে নিযুক্ত হয়েছেন।

মেয়র আমিনুর রহমান কাবিদ মূলত পনট্রিপিডের ট্রেফরেস্ট ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেন। মেয়র নির্বাচিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আগামী এক বছর আমার অন্যতম প্রধান লক্ষ্য হবে স্থানীয় নির্বাচিত দাতব্য সংস্থা ‘পন্টিপ্রিড মেন'স শেড’-এর জন্য তহবিল সংগ্রহ করা। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি। 

এর পাশাপাশি পনট্রিপিড শহরের নাগরিকদের কল্যাণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং স্থানীয় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

যুক্তরাজ্যের মূলধারার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় আমিনুর রহমান কাবিদ বর্তমানে লেবার পার্টির পনট্রিপিড সাউথ ইস্ট ব্রাঞ্চের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

এছাড়া তিনি একজন স্কুল গভর্নর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পনট্রিপিড ফুডব্যাংক, রয়্যাল বৃটিশ লিজিয়ন পনট্রিপিড ও স্থানীয় ফুটবল ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৪ জুন ২০২৬ || ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: