সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অ্যাডভান্সিং ইলেক্টোরাল ডেমোক্রেসি ইন এশিয়া ও জামায়াতের বৈঠক

অ্যাডভান্সিং ইলেক্টোরাল ডেমোক্রেসি ইন এশিয়া ও জামায়াতের বৈঠক

সংগৃহীত

জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করেছে অ্যাডভান্সিং ইলেক্টোরাল ডেমোক্রেসি ইন এশিয়া-র প্রতিনিধি দল। 

রোববার (২৪ মে) বিকেলে রাজধানীর মগবাজারস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়৷

প্রতিনিধি দলে এএনএফআরইএল-এর নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস ও সিনিয়র প্রোগ্রাম অফিসার (ক্যাম্পেইন ও অ্যাডভোকেসি) থারিন্দু আবেয়ারথনা উপস্থিত ছিলেন। 

বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. শিশির মনির অংশ নিয়েছেন। 

বৈঠকে বাংলাদেশের নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সংঘটিত নানা বিষয়ে আলোচনা করা হয়। সফরত প্রতিনিধি দল বিরোধীদল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থানের বিষয়ে জানতে চান। 

এসময় জামায়াতের পক্ষ থেকে নানা বিষয়ে প্রতিনিধি দলকে অবহিত করা হয়। 

বৈঠক শেষে বাংলাদেশের জাতীয় নির্বাচন-২০২৬ পর্যবেক্ষণ সম্পর্কিত এএনএফআরইএল-এর একটি প্রতিবেদন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের কাছে হস্তান্তর করেন ঢাকা সফররত প্রতিনিধি দল।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২৫ মে ২০২৬ || ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন