সংগৃহীত
শহীদদের স্মরণ, দেশাত্ববোধক গান ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছেন ডেনমার্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় কোপেনহেগেনের বেলেরুপে একটি মিলনায়তনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডেনমার্কে বসবাসরত বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী, শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে প্রায় সাড়ে চার হাজার মাইল দূরে অবস্থান করলেও দেশ ও মা মাটির টানে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনায়তনটি যেন পরিণত হয় এক খণ্ড বাংলাদেশ।
দূতাবাসের কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় ও দূতালয় প্রধান তন্ময় মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহমেদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ সভাপতি বেলায়েত হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক আরিফ তালুকদার, সহ সম্পাদক জিয়া হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান শেখ মামুন, সোনিয়া সারোয়ার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারকে দেশে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্তকরণসহ মানুষের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রবাসীদের বৈধ পথে র্যামেটেন্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার আহ্বান জানান।
তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দুঃশাসন ও বঞ্ছনার বিরুদ্ধে দেশের আপামর জনসাধারণ, যেমন- হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিলেন। তেমনি ২০২৪ সালেও ১৫ বছরের দুঃশাসন ও অধিকার হরণের প্রতিবাদে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে দুঃশাসন থেকে মুক্ত করেছিলেন।
সূত্র: ঢাকা পোষ্ট


.webp)


.webp)








