সংগৃহীত
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাতে দেওয়া ট্রাম্পের এ হুমকির পর পাল্টা হুমকি দিয়েছে ইরান।
দেশটি বলেছে যদি তাদের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হয় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্লান্টে পাল্টা হামলা চালানো হবে।
ইরানের সেনাবাহিনীর খাতাম আল-আনবিয়ার সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাঘারি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট পানি বিশুদ্ধকরণ প্লান্ট এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।
ইরানের ফার্স নিউজ সদ্যই নিহত হওয়া নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানির বক্ত্যব্য উল্লেখ করে বলেছে, যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয় তাহলে আধা ঘণ্টার মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকারে নিমজ্জিত করা হবে। অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হবে।
সূত্র: আলজাজিরা
সূত্র: ঢাকা পোষ্ট











.webp)
.webp)
