সংগৃহীত
ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালীর দিকে যাওয়ার চেষ্টা করেছিল বার্বাডোজের পতাকাবাহী একটি বিশাল তেলের ট্যাংকার। তবে বিপ্লবী গার্ডের সেনাদের হামলার ভয়ে এটি পিছিয়ে গেছে।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ১ লাখ ৬০ হাজার টনের ট্যাংকারটি বিপ্লবী গার্ডকে চ্যালেঞ্জ করে হরমুজের দিকে আসার চেষ্টা করে। যখন সেনারা হামলার প্রস্তুতি গ্রহণ করে ওই সময় এটি নিজের গতিপথ বদলে ফেলে।
বিপ্লবী গার্ড বলেছে, এরমাধ্যমে প্রমাণিত হয়েছে বর্তমানে হরমুজ কাদের নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: আলজাজিরা
সূত্র: ঢাকা পোষ্ট














