মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

আমিরাতেও মিসাইল ছুড়ল ইরান

আমিরাতেও মিসাইল ছুড়ল ইরান

সংগৃহীত

দখলদার ইসরায়েলের পর প্রায় একই সময়ে সংযুক্ত আরব আমিরাতে মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে আমিরাত জানায়, তাদের লক্ষ্য করে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইরানের ছোড়া মিসাইল প্রতিহতে কাজ করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এর আগে দুবাইয়ে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। দেশটি জানিয়েছে, এগুলো মিসাইল ও ড্রোন প্রতিহত করার শব্দ।

সূত্র: আলজাজিরা

সূত্র: ঢাকা পোষ্ট