বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

রিয়াদের কাছে ইরানের তিনটি ক্রুজ মিসাইল ভূপাতিত করল সৌদি

রিয়াদের কাছে ইরানের তিনটি ক্রুজ মিসাইল ভূপাতিত করল সৌদি

সংগৃহীত

রাজধানী রিয়াদের কাছে ইরানের ছোড়া তিনটি ক্রুজ মিসাইল ভূপাতিত করেছে সৌদি আরব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, রিয়াদে পৌঁছানোর আগে আল-খার্জ শহরে মিসাইলগুলো ভূপাতিত করা হয়।

তবে কখন ইরান এ মিসাইলগুলো নিক্ষেপ করেছিল সেটি স্পষ্ট করেনি সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর সৌদিতে অবস্থিত মার্কিন অবকাঠামো লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে তেহরান। এরমধ্যে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করেও হামলা চালায় ইরান।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ: