Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.213): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

৬.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

৬.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

সংগৃহীত

পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৫ এপ্রিল) সকালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির উত্তরাঞ্চলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছেন মার্কিন ভূমিকম্পবিদরা।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিউ ব্রিটেনের দ্বীপের কিম্বে থেকে প্রায় ১১০ কিলোমিটার (৬৮ মাইল) পূর্ব-দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ৬৪ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের কারণে দেশটির উত্তরাঞ্চলে স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। এই দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি একটি হটস্পট।

এর আগে গত মাসে পাপুয়া নিউ গিনিতে রিখটার স্কেলে শক্তিশালী ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ সেই ভূমিকম্পে দেশটিতে অন্তত পাঁচজন নিহত ও সহস্রাধিক বাড়িঘর ধ্বংস হয়ে যায়। 

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৩ অক্টোবর ২০২৬ || ৮ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: